মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। কথিত জিনের বাদশাহ নসু মিয়া সওদাগর ও তার সহযোগী ইউনুস। তাদেরকে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কালিরবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। তারা রায়পুর পৌরসভার দেনায়েতপুর এলাকার ওয়াপদা কলোনির বাসিন্দা।
রায়পুর থানার পুলিশ জানায়, তার স্বামী আনোয়ার হোসেন কয়েক বছর ধরে দেশে আসেন না। নসু মিয়া তার সরলতার সুযোগ নিয়ে স্বামীকে প্রবাস থেকে দেশে নিয়ে আশার আশ্বাস দেন। এ জন্য দেড় লাখ টাকা দাবি করে শনিবার ৫০ হাজার টাকা হাতিয়ে নেন। এরপর সোমবার তার বাড়িতে গিয়ে নসু ও ইউনুস আরো ৮৭ হাজার টাকা নেন। একপর্যায়ে তাদের সন্দেহ হলে আটক করে স্থানীয় লোকজন। পরে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
.png)
রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া বলেন, প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার ঘটনায় সহযোগীসহ জিনের বাদশাহর বিরুদ্ধে ভুক্তভোগী নারী মামলা করেছেন। তাদের কাছ থেকে এক লাখ টাকা উদ্ধার করা হয়েছে।