ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে পাহাড় কাটায় ১১ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০২:৪৪, ৭ সেপ্টেম্বর ২০২২
চট্টগ্রামে পাহাড় কাটায় ১১ জনের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদফতর।

মঙ্গলবার বায়েজিদ বোস্তামী থানায় মামলাটি করেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন।

মামলায় অভিযুক্তরা হলেন- মাওলানা হাফেজ মুহাম্মদ তৈয়ব, মোস্তাক আহমেদ, মো. আজিজুল হক, আবদুল মান্নান, আবদুল মাবুদ, মো. ইমরান হোসেন, আনছার উল্লাহ, রোকেয়া বেগম, সিপতাহুল জান্নাত, কামরুন নাহার ও দেলোয়ার হোসেন।

Advertisement

পরিবেশ অধিদফতরের পরিচালক (মেট্রো) হিল্লোল বিশ্বাস বলেন, পাহাড় কাটার জন্য কোনো অনুমতি নেননি অভিযুক্তরা। নির্বিচারে পাহাড় কাটার ফলে পরিবেশের মারাত্মক ক্ষতিসাধন হয়েছে। এ বিষয়ে শুনানির জন্য নোটিশ দেওয়া হলেও তারা উপস্থিত হননি। পরে তাদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!