ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাতের আঁধারে স্বর্ণ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৭, ৭ সেপ্টেম্বর ২০২২
রাতের আঁধারে স্বর্ণ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
পটিয়া থানা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়া উপজেলায় বিমান ধর নামের এক স্বর্ণ ব্যবসায়ী খুন হয়েছেন। পুলিশের দাবি, ওই ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউপির লড়িহারা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

জানা গেছে, নিহত বিমান ধর পটিয়ার ধলঘাট ইউপির বনিকপাড়া এলাকার দুলাল ধরের ছেলে। তিনি চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকায় সৌদিয়া জুয়েলার্স নামের একটি স্বর্ণালংকারের দোকানের মালিক।

Advertisement

ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির ব্যবহৃত একটি মোটরসাইকেল ও হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো দা উদ্ধার করেছে পুলিশ।

পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান বলেন, কী কারণে এ স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

পটিয়া থানার পরিদর্শক তদন্ত রাশেদুল হক বলেন, হত্যাকাণ্ডের ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!