রাতে ফেরেননি বাড়ি, সকালে ধানক্ষেতে মিলল ব্যবসায়ীর রক্তাক্ত লাশ
প্রতিদিন রাত ৮টার পর দোকান বন্ধ করে বাড়ি ফিরতেন আমার ভাই আশরাফুল। কিন্তু রাত হলেও বাড়িতে ফিরছিলেন না। পরে রাত ১০টার দিকে বড় ভাই দোলোয়ার হোসেন তার মোবাইলে কল করেন। তখন বাড়িতে আসছেন বলেন জানান। এরপর আর কথা হয়নি। সকালে ঘুম থেকে উঠে শুনি ধানক্ষেতে রক্তাক্ত লাশ পড়ে আছে। ঘটনাটি জয়পুরহাটের আক্কেলপুরের।
শুক্রবার সকাল ৬টার দিকে উপচেলার কাঁনচপাড়ায় ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। আশরাফুল ইসলাম কাঁনচপাড়া গ্রামের সামছুল হকের ছেলে। তিলকপুর রেলস্টেশনে তার বিকাশ ও ফ্লেক্সিলোডের দোকান রয়েছে।
আশরাফুলের ছোট ভাই মামুনুর রশিদ বলেন, ‘রাত হলেও বাড়িতে ফিরছিলেন না ভাই। পরে রাত ১০টার দিকে বড় ভাই দোলোয়ার হোসেন তার মোবাইলে কল করেন। তখন বাড়িতে আসছেন বলেন জানান। এরপর আর কথা হয়নি। সকালে ঘুম থেকে উঠে শুনি, তিলকপুর মহাবিদ্যালয়ের পাশে ধানক্ষেতে রক্তাক্ত লাশ পড়ে আছে।’
.png)
আক্কেলপুর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, প্রতিদিন রাত ৮টার পর দোকান বন্ধ করে বাড়ি ফিরতেন আশরাফুল। তবে বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরেননি। শুক্রবার সকাল ৬টার দিকে স্থানীয় এক ব্যক্তি মাঠে কাজ করতে যাওয়ার সময় ধানক্ষেতে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। এরপর গ্রামে ফিরে আরো কয়েকজনকে বিষয়টি জানান। গ্রামের লোকজন ও স্বজনরা গিয়ে আশরাফুলের লাশ শনাক্ত করেন। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।
তিনি আরো জানান, লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।