ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদারগঞ্জে মজুত করা ২৭৫ বস্তা সার উদ্ধার

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩১, ৯ সেপ্টেম্বর ২০২২
মাদারগঞ্জে মজুত করা ২৭৫ বস্তা সার উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের মাদারগঞ্জে পাচারের উদ্দেশ্যে মজুত করে রাখা ২৭৫ সার ও অবৈধ কিটনাশক উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চরপাকেরদহ ইউপির গোলারমোড়ের সুলাইমানের দোকান থেকে এসব সার ও কীটনাশক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সারের মধ্যে ১২৫ বস্তা ইউরিয়া, ১২৬ বস্তা ডিএপি, ১২ বস্তা এমওপি, ১২ বস্তা টিএসপি সার রয়েছে। এ ছাড়া বিপুল পরিমাণ অবৈধ কীটনাশক জব্দ করা হয়। এ ঘটনায় অভিযুক্ত সুলাইমান পলাতক রয়েছেন। তিনি গোলারমোড় এলাকার মৃত মতিউর রহমানের ছেলে। 

মাদারগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম বলেন, সুলাইমান মজুতকৃত সার রাতের আঁধারে বগুড়ার সারিয়াকান্দিতে পাচার করতেন। গোপন সংবাদের ভিত্তিতে সুলাইমানের দোকানে অভিযান চালিয়ে ২৭৫ বস্তা সার ও বিপুল পরিমাণ অবৈধ কীটনাশক উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় অভিযুক্ত সুলাইমানকে পাওয়া যায়নি।

Advertisement

তিনি আরো বলেন, উদ্ধারকৃত সার ডিলারদের মাধ্যমে কৃষকদের কাছে নায্যমূল্যে বিক্রি করা হবে। বিক্রিকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। কৃষকের স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!