ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দিন-দুপুরে আশুলিয়ায় সাংবাদিকের বাড়িতে চুরি

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫২, ৯ সেপ্টেম্বর ২০২২
দিন-দুপুরে আশুলিয়ায় সাংবাদিকের বাড়িতে চুরি
ছবি: ডেইলি বাংলাদেশ

আশুলিয়ায় বাসার তালা ভেঙে এক সাংবাদিকের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুট করেছে।

দিনে দুপুরে আশুলিয়ার ডেন্ডাবরের উত্তরপাড়ায় গ্রেন্দ্র চন্দ্র ঘোষ সবুলের মালিকানাধীন আনোয়ার হোসেনের ভাড়া বাসায় এই চুরির ঘটনা ঘটে। তিনি ডেইলি বাংলাদেশ ও বেসরকারি চ্যানেল মাইটিভির আশুলিয়া প্রতিনিধি।

আনোয়ার হোসেন জানান, শুক্রবার সকাল ১১টার দিকে তিনি পেশাগত কাজে বাইরে যান। কাজ শেষে বিকেল ৩টার দিকে বাসায় ফিরে মূল দরজা খোলা পান। বাড়ির নির্মাণকাজের জন্য ঘরে থাকা আড়াই লাখ টাকাসহ প্রায় দুই ভরি স্বর্ণালংকার চুরি হয়। ভেতরে অন্য একটি কক্ষের তালাও ভাঙা ছিল।

Advertisement

বিষয়টি পুলিশকে অবহিত করলে আশুলিয়া থানার এসআই আসলামুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। অপরাধীদের আটকের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: চুরি সাভার
লিংক সফলভাবে কপি হয়েছে!