শুক্রবার ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সবাই উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান। তিনি জানান, শুক্রবার ভোররাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ওয়ারেন্টভুক্ত ১৮ আসামিকে গ্ৰেফতার করা হয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
.png)