শুক্রবার তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী। গ্রেফতার প্রিন্স গাংনীর পদ্মা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাসেম শাহ’র ছেলে।
নিহত ২৩ বছর বয়সী ঊর্মি গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের গোলাম কিবরিয়ার মেয়ে। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
.png)
ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, মেয়ে হত্যার অভিযোগ এনে গাংনী থানায় মামলা করেন নিহতের বাবা গোলাম কিবরিয়া। এরপর অভিযান চালিয়ে প্রিন্সকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
নিহতের বাবা জানান, প্রায় চার বছর আগে ভালোবেসে ঊর্মিকে বিয়ে করেন প্রিন্স। তাদের ঘরে একটি ছেলে রয়েছে। তবে প্রিন্স মাদকাসক্ত। মাদকসেবন করে প্রায়ই ঊর্মিকে মারধর করতেন তিনি। বৃহস্পতিবার রাতেও তাকে পিটিয়ে হত্যার পর আত্মহত্যার নাটক সাজান প্রিন্স ও তার পরিবারের লোকজন।