ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

নিরক্ষরদের স্বাক্ষর শেখালেন ইবির কলাম লেখকরা

ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৬, ৮ সেপ্টেম্বর ২০২২
নিরক্ষরদের স্বাক্ষর শেখালেন ইবির কলাম লেখকরা
ইসলামী বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরামের কার্যক্রম। ছবি: ডেইলি বাংলাদেশ

আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে নিরক্ষর ব্যক্তি ও সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে স্বাক্ষরতা অভিযান ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) তরুণ কলাম লেখক ফোরাম। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ডাইনিং ও হোটেলে  কর্মরত নিরক্ষর ব্যক্তিবর্গ ও শিশুদের মধ্যে এ অভিযান চালানো হয়। 

এ সময় ফোরামের শাখা সভাপতি এস এ এইচ ওয়ালিউল্লাহ ও শাখা সাধারণ সম্পাদক আবু তালহা আকাশের নেতৃত্বে অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

দিবসটিকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী কর্মসূচির ঘোষণা করেছে সংগঠনটি। যার মধ্যে রয়েছে নিরক্ষরদের অক্ষরজ্ঞান প্রদানে শিক্ষিত সমাজকে উদ্বুদ্ধকরণ, বয়স্কদের মধ্যে নিয়মিত শিক্ষা কার্যক্রম পরিচালনা, পোস্টারিং ও দেয়াল লিখন।

Advertisement

এ সম্পর্কে ফোরামের বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি এস এ এইচ ওয়ালিউল্লাহ বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে স্বাক্ষরতার হার শতভাগ করতে চাচ্ছে সরকার। সরকারের এই লক্ষ্য বাস্তবায়নে শিশু, নারী, কিশোর, বৃদ্ধসহ সর্বস্তরের মানুষের মধ্যে স্বাক্ষরতার হার বৃদ্ধিকল্পে আমাদের স্বাক্ষরতা অভিযান ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচির আয়োজন। স্বাক্ষরতা অর্জন ও দক্ষ মানব সম্পদ গড়ে তোলার পাশাপাশি ক্ষুধা-দারিদ্র্য ও নিরক্ষর মুক্ত বাংলাদেশ বিনির্মাণে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস সহায়ক ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি। 

প্রসঙ্গত, ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম বিশ্ববিদ্যালয় শাখা বিভিন্ন সময়ে লেখকদের নিয়ে কর্মশালা, হাতে কলমে প্রশিক্ষণসহ নানা কর্মসূচি আয়োজন করে থাকে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!