[ দেশজুড়ে ]
বাড়ির পাশে বিদ্যুতের ছেঁড়া তার, প্রাণ গেল ঝুমকির
ছবি: ডেইলি বাংলাদেশ
লালমনিরহাটের হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে ঝুমকি রানী নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ওই উপজেলার পুর্ব নওদাবাস এলাকায় এ ঘটনা ঘটে। ঝুমকি রানী ওই এলাকার মিনাল রায়ের স্ত্রী ।
স্থানীয়রা জানায়, বাড়ির পাশে বিদ্যুতের লোকাল লাইনের তার ছিড়ে পড়ে। ওই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝুমকি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ওসি শাহা আলম।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!