[ দেশজুড়ে ]
নাটোরে উত্তরা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন
ছবি: ডেইলি বাংলাদেশ
নাটোরের লালপুরে আব্দুলপুর রেল স্টেশনে উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। বিকল হয়েছে ইঞ্জিনটি।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে লালপুর উপজেলার আব্দুলপুর রেল স্টেশনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলের জিএম অসীম কুমার।
.png)
তিনি বলেন, পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি আব্দুলপুর স্টেশনে পৌঁছলে হঠাৎ ট্রেনের ইঞ্জিনে ধোঁয়া দেখা যায়। পরে স্টেশন কর্তৃপক্ষ তা নিয়ন্ত্রণ করে। এদিকে, ইঞ্জিন বিকল হওয়ায় ইতিমধ্যে ঈশ্বরদী থেকে ট্রেনের একটি ইঞ্জিন রওনা হয়েছে। ইঞ্জিন এলে পুনরায় ট্রেনটি যাত্রা শুরু করবে।
তিনি আরো বলেন, ইঞ্জিনের ভেতরে ঘর্ষণ থেকে ধোঁয়া বের হয়েছে। কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!