[ দেশজুড়ে ]
মালবাহী ট্রেনে আগুন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
তেলবাহী ট্রেন লাইনচ্যুত (ছবি: সংগৃহীত)
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে একটি মালবাহী ট্রেনে আগুন লেগেছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
রোববার দুপুর ১২টার দিকে উপজেলার শাহজিবাজার রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
শাহজিবাজার স্টেশনমাস্টার আবদুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করে জানান, মালবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল। হঠাৎ উপজেলার শাহজিবাজার রেলস্টেশনের কাছে ট্রেনটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়।
.png)
এ সময় ট্রেনে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনকে খবর দেয়া হয়েছে। ঘটনাস্থলে মেরামতের কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/আরএম/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!