ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে বাসের ধাক্কায় নিহত ২

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪১, ১১ সেপ্টেম্বর ২০২২
টেকনাফে বাসের ধাক্কায় নিহত ২
দুর্ঘটনাকবলিত অটোরিকশা- ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায়  আরো তিনজন আহত হয়েছেন।

রোববার দুপুর ২টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- অটোরিকশা চালক মামুন এবং জয়নাল আবেদীন। আহতদের মধ্যে রয়েছেন- আবছার ও যোবায়ের। বাকি একজনের নাম পাওয়া যায়নি। তারা সবাই টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনা বাজার ঝিমনখালী গ্রামের বাসিন্দা। 

বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং হাইওয়ে থানার ইনচার্জ মনিরুল ইসলাম। তিনি জানান, টেকনাফ হাইওয়েতে কক্সবাজারগামী একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি দুইটি উদ্ধার করে এবং স্থানীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে পাঠায়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!