[ দেশজুড়ে ]
আগুনে পুড়ল লেপ-তোষকের কারখানা
আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস
কিশোরগঞ্জের ভৈরবে লেপ-তোষকের কারখানায় আগুন লেগেছে। এতে এক লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর শহরের ভৈরবপুর দক্ষিণ পাড়ায় ভিআইপি প্লাজা সংলগ্ন মাসুদ মিয়ার লেপ-তোষকের কারখানায় এ ঘটনা ঘটে।
ভৈরব বাজার ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার আজিজুর হক রাজন জানান, ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। আগুনে কারখানাটি পুড়ে গেছে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। এতে কারখানার মালিক আর্থিকভাবে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!