জানা গেছে, সোমবার পুকুরটিতে প্রায় ১৩ মণ মরা মাছ ভেসে ওঠে। পরে এ ঘটনায় থানায় অভিযোগ দেন পুকুরের মালিক সমর চক্রবর্তী।
সমর চক্রবর্তী বলেন, এটি দেশ ও সমাজবিরোধী কাজ। আমি দুই মাস আগে ৫০ হাজার টাকার মাছ ছেড়েছিলাম পুকুরে। ছোট-বড় সব মাছ মরে ভেসে উঠেছে। শত্রুতার জেরে এ কাজ করা হয়েছে বলে দাবি করেন তিনি।
.png)
সাবেক ইউপি সদস্য রণধীর চক্রবর্তী বলেন, পুকুরে বিভিন্ন প্রজাতির প্রায় কয়েক লাখ টাকার মাছ মারা গেছে। পাশের পুকুরের পানিও বিষাক্ত হয়ে পড়েছে। পুরো এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে।
এ বিষয়ে পটিয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, দক্ষিণ ভূর্ষিতে পুকুরে বিষ ঢেলে মৎস্য নিধনের অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।