মঙ্গলবার দুপুরে উপজেলার মিরাশী ইউনিয়নের নালমুখ বাজারের দক্ষিণে লাদিয়া নামক স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিয়া আমীন পাপ্পা। লাল মিয়া উপজেলার বড় আব্দা গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে।
সহকারী কমিশনার (ভূমি) আফিয়া আমীন পাপ্পা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় লাদিয়া এলাকার একটি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে লাল মিয়া নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
তিনি আরো বলেন, যারা অবৈধভাবে বালু উত্তোলন করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং নিয়মিত এমন অভিযান চলমান থাকবে।