ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, ৬ লাখ টাকার মালামাল লুট

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩০, ১৪ সেপ্টেম্বর ২০২২
অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, ৬ লাখ টাকার মালামাল লুট
ছবি: ডেইলি বাংলাদেশ

মাদারীপুরের রাজৈরে এক ব্যবসায়ীর বাড়িতে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাত দলের সদস্যরা স্বর্ণালঙ্কারসহ ৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় বুধবার সকালে রাজৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবার থেকে জানা গেছে, মাদারীপুরের রাজৈর উপজেলার আলমদস্তার দক্ষিণপাড়া গ্রামের ডেইরি ফার্ম (গরুর খামারি) ব্যবসায়ী রবিউল মোল্লা বেশ কয়েক বছর আগে তাদের পুরোনো বাড়ি ছেড়ে কিছুটা দূরে একটি ফাঁকা জায়গায় বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিলেন। ওই বাড়িতে মঙ্গলবার দিবাগত রাত (গতরাত) ২টার দিকে একদল সশস্ত্র ডাকাত টিনের বেড়া খুলে ঘরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় সবার হাত, পা ও মুখ বেঁধে ঘরে থাকা এক লাখ ৫২ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাত দলের সদস্যরা একটি রামদা ফেলে যায়।

Advertisement

এ বিষয়ে রাজৈর থানার ওসি আলমগীর হোসেন বলেন, ক্ষতিগ্রস্তরা থানায় অভিযোগ দিলে আমরা পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করবো। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ডাকাতি
লিংক সফলভাবে কপি হয়েছে!