ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গলায় গামছা পেঁচিয়ে হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪২, ১৫ সেপ্টেম্বর ২০২২
গলায় গামছা পেঁচিয়ে হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড
জেলা ও দায়রা জজ আদালত, কুমিল্লা

কুমিল্লায় হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এ মামলায় আরো একজনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক সেলিনা আক্তার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা অনুপস্থিত ছিলেন।

দণ্ডিতরা হলেন- চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছিকনিয়া পূর্বটিলা গ্রামের হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার মোহনপুর এলাকার সামসুল হক ও লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর চরলরেন্স গ্রামের আহসান উল্লাহ।

Advertisement

আদালতের পিপি মজিবুর রহমান বলেন, ২০০৬ সালে ২০ জুন রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমনগণ্ডা এলাকায় ছিনতাইয়ের সময় গলায় গামছা পেঁচিয়ে জয়নাল আবেদীনকে হত্যা করেন আসামিরা। জয়নালের বাড়ি ফেনীর পরশুরাম উপজেলায়। এ ঘটনায় মামলা করেন চৌদ্দগ্রাম থানার এসআই খন্দকার শাহ আলম। দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার এ রায় দেয় আদালত।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!