বৃহস্পতিবার দুপুরে হিলি বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এ কর্মকর্তা বলেন, প্রায় প্রতিদিনই চালের দাম বাড়ছে। এতে খুব কষ্ট হচ্ছে মানুষের। চালের মূল্যবৃদ্ধি রুখতে কয়েকটি চালের দোকানে অভিযান চালানো হয়। এ সময় একটি দোকানে চালের মূল্য তালিকা না টাঙানোয় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একটি মুদি দোকানে অভিযান চালিয়ে নকল বিড়ি বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ হওয়া নকল বিড়ি ধ্বংস করা হয়।
.png)