শুক্রবার সকাল ১০টার দিকে গাজীপুর ইউপির জারুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়েশা সৌদি প্রবাসী আক্তার মিয়ার স্ত্রী। এদিকে, খবর পেয়ে চুনারুঘাট-মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ ও চুনারুঘাট থানার ওসি আলী আশরাফের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা যায়, শুক্রবার সকালে জারুলিয়া গ্রামের ফারুক মিয়ার ছেলে মামুন মিয়া, গাবরু মিয়ার ছেলে মাসুক মিয়া, শেফা আক্তার ও তার স্বামী শামিম মিয়ার সঙ্গে একটি রাস্তায় চলাচল নিয়ে কথা কাটাকাটি হয় পলির। এ সময় ওই চারজন উত্তেজিত হয়ে আয়েশা আক্তার পলির বসতঘরে ঢুকে করে হামলা চালায়। একপর্যায়ে তাকে গলা কেটে হত্যা করেন।
.png)
চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ জানান, রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটেছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি।