ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ১৯০ যাত্রীকে জরিমানা

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪১, ১৬ সেপ্টেম্বর ২০২২
বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ১৯০ যাত্রীকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা থেকে রাজশাহী ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটে ভ্রমণের দায়ে ১৯০ জনকে ৪১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার দুপুরে ট্রেনটিতে অভিযান পরিচালনা করেন পশ্চিমাঞ্চল রেলের জিএম অসিম কুমার তালুকদার।

রেল সূত্র জানায়, ঢাকা-রাজশাহী রুটে চারটি ট্রেন সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিন যাতায়াত করে। ট্রেন প্রতি আসন প্রায় এক হাজার। তবে স্ট্যান্ডিং টিকেটসহ ট্রেনে যাতায়াত করে অন্তত এক হাজার ৫০০ জন যাত্রী। প্রতি টিপে ট্রেনের টিকেট বিক্রি হয় প্রায় পাঁচ লাখ টাকা।

Advertisement

এ বিষয়ে জিএম অসিম কুমার তালুকদার বলেন, ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ভোর ৬টার পর যাত্রীদের নিয়ে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেয়। দাফতরিক কাজ সেরে আমিও ওই ট্রেনেই রাজশাহীতে ফিরছিলাম। জয়দেবপুর স্টেশনে ট্রেনটি পৌঁছালে মানুষের ঢল দেখে বিনা টিকিটের যাত্রীদের সংখ্যা বেশি মনে হয়। তাই ট্রেন চেক করা হয়। ১৯০ জন বিনা টিকিটের যাত্রীকে ৪১ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: জরিমানা
লিংক সফলভাবে কপি হয়েছে!