ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হেলমেটবিহীন বাইক চালানোয় ৮ ব্যক্তিকে জরিমানা

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৭, ১৬ সেপ্টেম্বর ২০২২
হেলমেটবিহীন বাইক চালানোয় ৮ ব্যক্তিকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলায় মহাসড়কে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে ৮ ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার বিকেলে উপজেলার তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়কের কালান্দিগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের এই জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা।

জানা যায়, প্রতিনিদিনের মতো শুক্রবার বিকেলে উপজেলার তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়কের কালান্দিগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোট দায়ে ৮ ব্যক্তিকে ৭ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা বলেন, জাতীয় মহাসড়কে আইন মেনে যানবাহন চলাচলে ও সড়ক দুর্ঘটনারোধে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে ৮ ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: জরিমানা
লিংক সফলভাবে কপি হয়েছে!