ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাস্তা থেকে তুলে নিয়ে শিশুকে বলাৎকার

নোয়াখালী প্রতিনিধি 
প্রকাশিত: ০৯:১৬, ১৭ সেপ্টেম্বর ২০২২
রাস্তা থেকে তুলে নিয়ে শিশুকে বলাৎকার
ফাইল ছবি

নোয়াখালীর হাতিয়াতে রাস্তা থেকে তুলে নিয়ে ছয় বছরের এক শিশুকে বলৎকারের অভিযোগ উঠেছে তামিম নামে এক যুবকের বিরুদ্ধে।

শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে হাতিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। অভিযুক্ত তামিম উপজেলার ১নং হরণী ইউনিয়নের সিরাজ উদ্দিনের ছেলে।  

হাতিয়া থানার ওসি আমির হোসেন বলেন, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে হরণী ইউনিয়নের ৬ বছর বয়সী শিশুকে জোরপূর্বক তুলে নেয় তামিম। পরে বাড়ির পাশে একটি মাদরাসার টয়লেটে নিয়ে বলাৎকার করেন তামিম। বিষয়টি জানাজানি হলে এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে শুক্রবার রাতে তামিমকে আসামি করে হাতিয়া থানায় নারী ও শিশু নির্যানত দমন আইনে মামলা করেছেন। আসামি গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!