জানা গেছে, জেলার নবীনগরের মেঘনা নদী থেকে বড়শি দিয়ে মাছটি শিকার করে স্থানীয় এক মৎস্য শিকারি। পরে মাছটি উপজেলার তন্তর স্থানীয় বাজারে সোনালী মৎস্য আড়তে ৩০ হাজার টাকায় এক ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়।
আরো পড়ুন >>> বিদেশি মদসহ শীর্ষ সন্ত্রাসী ফাহাদ গ্রেফতার
.png)
সোনালী মৎস্য আড়তের মালিক মনোয়ার হোসেন ভূইয়া বলেন, ২০ কেজি ওজনের বোয়াল মাছটি দেখতে আমার আড়তে অনেক মানুষ ভিড় করে। কসবা উপজেলার এক ব্যবসায়ী মাছটি ৩০ হাজার টাকায় কিনে নেন। পরে তন্তর বাজারে মাছটি ১৫০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।
আরো পড়ুন >>> পদ্মাসেতুর নাট বল্টু খোলা বায়েজিদ তালহার জামিন স্থগিত
আখাউড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহান বলেন, স্থানীয় বাজারগুলোতে রুই, কাতল, পাঙ্গাশ, তেলাপিয়া, বোয়াল, নাইলোটিকাসহ বিভিন্ন প্রজাতির চাষ করা মাছ নিয়ে আসে বিক্রেতারা। বোয়াল মাছটি অনুকূল পরিবেশে ছিল। তাই এত বড় হয়েছে।