ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ফেনীতে রেলের জায়গায় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৩, ১৮ সেপ্টেম্বর ২০২২
ফেনীতে রেলের জায়গায় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ
রেলের জায়গায় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়- ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীতে রেলওয়ের সম্পত্তিতে অবৈধভাবে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে কর্তৃপক্ষ। এ সময় কয়েকটি দোকান মালিককে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

রেলওয়ে সূত্র জানায়, রোববার সকাল থেকে রেলপথের পাশের এলাকা সহদেবপুর, গোডাউন কোয়ার্টার, বারাহীপুরসহ একাধিক লেভেল ক্রসিং এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ২০টি দোকান, ব্যবসায়িক প্রতিষ্ঠানসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পরবর্তীতে একাধিক স্থাপনা নিজ দায়িত্বে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়।

চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুবুল করিমের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে ফেনী রেলওয়ে সহকারী নির্বাহী প্রকৌশলী মো. আকরাম আলীসহ প্রকৌশল বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুবুল করিম জানান, লেভেল ক্রসিং এলাকায় এসব অবৈধ স্থাপনা গড়ে ওঠার কারণে নিরাপদে ট্রেন চলাচলে বিঘ্নিত হচ্ছিল।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: উচ্ছেদ ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!