[ দেশজুড়ে ]
জাফলংয়ে বন বিভাগের জমি থেকে ২৮ অবৈধ স্থাপনা উচ্ছেদ
ছবি: সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে অভিযান চালিয়ে বন বিভাগের জমি থেকে ২৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে দখলমুক্ত হয়েছে বন বিভাগের পাঁচ একর জমি।
মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন।
এ বিষয়ে সিলেট বন বিভাগের সহকারী জেলা বন সংরক্ষক আবু বক্কর সিদ্দিক বলেন, অভিযান পরিচালনা করে সোনাটিলা এলাকার বন বিভাগের জায়গা থেকে অবৈধ দোকানপাটসহ মোট ২৮টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় বন ও পরিবেশ বিনষ্ট করে ব্যবসা পরিচালনাকারী পাথর ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে। পরিবেশ বিধ্বংসী কাজ বন্ধ না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!