ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুবর্ণচরে অর্ধশতাধিক দোকান উচ্ছেদ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৯, ১১ আগস্ট ২০২২
সুবর্ণচরে অর্ধশতাধিক দোকান উচ্ছেদ
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর সুবর্ণচরে সরকারি জায়গায় অবৈধভাবে দোকান স্থাপন করায় প্রায় অর্ধশতাধিক দোকান ঘর ও বেশকিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ আগস্ট) উপজেলার চরবাটা ইউনিয়নের ভূঁইয়ার হাট বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, দুইজন জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবাশীষ অধিকারী ও দেবব্রত দাশ। অভিযানে সহযোগিতা করে চরজব্বর থানা পুলিশ।

জানা যায়, ভূঁইয়ার হাট বাজারের উত্তর মাথায় রাস্তার পূর্বপাশে নবনির্মিত টিনের ছাউনি দোকান ঘর, বাজারের বাঁধন কাউন্টার সংলগ্ন বিএডিসি সড়কের দুই পাশে নির্মিত দোকান ঘর, পাবলিক টয়লেট সংলগ্ন দোকান ঘর, এবং মেইন সড়কের পাশে মাছ বাজারের দোকান ঘরসহ প্রায় অর্ধশতাধিক দোকান ও বেশকিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

Advertisement

ম্যাজিস্ট্রেট দেবাশীষ অধিকারী জানান, নিদিষ্ট একটি সময়ের মধ্যে এসব সরিয়ে নেয়ার জন্য একটি নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশকে উপেক্ষা করে তারা দখলে রাখায় জেলা প্রশাসকের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। এখানে প্রায় ৫০টি দোকান ঘর ও বেশকিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এ জায়গা উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!