ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নৌকা থেকে পড়ে প্রাণ গেল ছোট্ট আসাদুল্লাহর 

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪১, ১৯ সেপ্টেম্বর ২০২২
নৌকা থেকে পড়ে প্রাণ গেল ছোট্ট আসাদুল্লাহর 
ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জে নৌকা থেকে পড়ে পানিতে ডুবে আসাদুল্লাহ নামে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে তেলিখাল ইউনিয়নের শিলাকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আসাদউল্লাহ ওই গ্রামের শফিক মিয়ার ছেলে।

শিশুর মামা মাওলানা হোসাইন আহমদ বলেন, দুপুরে কোনো এক ফাঁকে আসাদুল্লাহ সবার অজান্তে বাড়ির সামনে ডোবার পানিতে থাকা ছোট্ট নৌকায় বসে খেলা করছিল। ওই সময় নৌকা থেকে পড়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর নৌকার পাশে পানিতে শিশুটির মরদেহ ভাসতে দেখেন। ওই সময় মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

Advertisement

কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, শিশুটি মৃত্যুর ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!