ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুরি যাওয়া ১২ মোবাইল ফেরত দিল পুলিশ 

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৫, ১৯ সেপ্টেম্বর ২০২২
চুরি যাওয়া ১২ মোবাইল ফেরত দিল পুলিশ 
ছবি: সংগৃহীত

বরিশালে বিভিন্ন ‍উপজেলায় বিভিন্ন সময়ে হারানো ১২ মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে ফেরত দিয়েছে পুলিশ। বরিশাল পুলিশ সুপার কার্যালয়ে এসপি পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম মোবাইল গুলো প্রকৃত মালিকদের কাছে ফেরত দেন।

সাদিয়া বিনতে জাকির পরিবারের সদস্যদের নিয়ে খাবার খেতে বসেছিলেন দোতলার ডাইনিংয়ে। মোবাইল রাখা ছিল ড্রয়িং রুমে। খাবার শেষ করে এসে দেখেন মোবাইল নেই। বিল্ডিংয়ের পাশের গাছ বেয়ে চোর ওঠে জানালা থেকে ফোন নিয়ে পালিয়েছে। ১৬ আগস্ট এই ঘটনা ঘটলে থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। পুলিশের চেষ্টায় আজ তার মোবাইলটি ফিরে পান।

সাদিয়া নামে এক নারী বলেন, মোবাইল ফিরে পাওয়ায় খুব খুশি হয়েছি। দামের চেয়েও গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সহকারে ফেরত পেলাম। এজন্য পুলিশকে ধন্যবাদ জানাই।

Advertisement

বরিশালে এবারই প্রথম হারানো মোবাইল উদ্ধারে পুলিশের টিম কাজ করছে এবং হারানো মোবাইলগুলো ফেরত পাওয়া যাচ্ছে।

এসপি ওয়াহিদুল ইসলাম বলেন, বরিশালে প্রচুর মোবাইল চুরি হয়। হাটে-বাজারে যাওয়ার সময়ে কিছু লোক সেগুলোকে নিয়ে যায়। অল্প দামি হলেও যার যায় সে বোঝে তার সম্পদের মূল্য কতখানি। মোবাইলে ব্যক্তিগত ছবি থাকে, তথ্য থাকে। এগুলো হারিয়ে গেলে দামের পাশাপাশি সম্মানও হারায়। এজন্য আমরা চেষ্টা করেছি, আপনাদের সম্পদ আপনাদের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য।

তিনি আরো বলেন, থানাগুলোতে যে সাধারণ ডায়েরি হয়েছে, সেগুলো পর্যালোচনা করে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে মোবাইলগুলো উদ্ধার করা হয়েছে। মোবাইলগুলো তৃতীয় পক্ষের কাছ থেকে উদ্ধার করেছি। আমরা চক্রকে খুঁজছি যারা মোবাইল চুরি করে। অল্প সময়ের মধ্যে তাদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: বরিশাল
লিংক সফলভাবে কপি হয়েছে!