ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুরির অপবাদ দিয়ে যুবককে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন, গ্রেফতার ২

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৪৬, ২২ সেপ্টেম্বর ২০২২
চুরির অপবাদ দিয়ে যুবককে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন, গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ

দিনাজপুর সদরের কসবায় মোবাইল চুরির অপবাদ দিয়ে মো. সবুজ নামে এক যুবককে দোকান ঘরের খুঁটির সঙ্গে হাত-পা বেঁধে নির্যাতন করার ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত গোলাম মাওলা শাহ দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটক দুই জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটকৃতরা হলেন দিনাজপুর পৌর এলাকার খামার ঝাড়বাড়ী কসবা গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে মুজিবুর রহমান ও একই গ্রামের আব্দুল জব্বারের ছেলে শাহজাহান আলম।

Advertisement

সবুজের মামি লাকি বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। 

জানা যায়, ভাগিনা সবুজকে পুলহাট ট্রাক দালাল অফিস হইতে ফুসলাইয়া ট্রাক্টর চালক সবুজকে একই এলাকার মজিবর রহমান, জুয়েল, শাহজাহানসহ আরো অজ্ঞাত ৪-৫ ফুসলিয়ে গত মঙ্গলবার রাতে কসবা আলমের মোড় দোকান ঘরে আটকিয়ে লোহার রোড লাঠি বৈদ্যুতিক তার লোহার হাতুড়ি দিয়ে দুই হাত ও দুই পায়ের হাঁটুতে পিটিয়ে জখম করে। মোবাইলে নির্যাতনের ভিডিও ধারণ করে বিভিন্ন ফেসবুকে ভাইরাল করে। গুরুতর আহত অবস্থায় সবুজকে ফেলে পালিয়ে যায় আসামিরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় আহত সবুজকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

আহত সবুজ বলেন, মোবাইল চোর ধরতে না পারার অপরাধে দোকান ঘরের খুঁটির সঙ্গে উল্টো করে বেঁধে বেদম পিটিয়ে জখম করে। অর্থের অভাবে হাসপাতালের বারান্দায় কাতরাচ্ছি চিকিৎসার জন্য। আমার অসহায় পরিবার।

আহত সবুজের মা সুফিয়া বেগম কান্না জনিত কণ্ঠে বলেন, কি অপরাধে আমার ছেলেকে এমনভাবে পিটিয়ে গুরুতর আহত করেছে। ছেলের চিকিৎসার খরচ করার মতো কোনো সামর্থ্য আমার নেই। আমার পরিবারের একমাত্র উপার্জন ব্যক্তি আমার এই ছেলে। ২ দিন ধরে হাসপাতালে বারান্দার ফ্লোরে সে কাতরাচ্ছে। অর্থের অভাবে চিকিৎসাও করাতে পারছি না। আমার এই ছেলেকে যারা বিনা অপরাধে এমন ভাবে মেরেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

কোতোয়ালি থানার ওসি তানভীরুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবেই অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। সব আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। যুবকটিকে যারা পিটিয়ে আহত করেছে তাদেরকে খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!