ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৭, ২৪ সেপ্টেম্বর ২০২২
নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক
আটককৃতরা। ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর সদর উপজেলায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ।

শুক্রবার সন্ধ্যার দিকে নোয়াখালী পৌরসভার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে আটক কিশোর গ্যাং সদস্যদের নাম ঠিকানা জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম। 

Advertisement

তিনি বলেন, শুক্রবার সন্ধ্যায় নোয়াখালী জেলা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৮ জন কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। আটক কিশোর গ্যাংয়ের সদস্যদের ব্যাপারে যাচাই করা হচ্ছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং যারা অপরাধের সঙ্গে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!