ব্রাহ্মণবাড়িয়ায় ৭২ কেজি গাঁজাসহ একজন আটক
ব্রাহ্মণবাড়িয়ায় ৭২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
শুক্রবার রাত ২টার দিকে সদর উপজেলার সিলেট-কুমিল্লা সড়কের সুলতানপুর বিএম অটো গ্যাস ফিলিং ষ্টেশনের সামনে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটক মো. সাগর মিয়া জেলার কসবা উপজেলার কালামুড়িয়া এলাকার রানু মিয়ার ছেলে।
শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক এডিশনাল এসপি রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
.png)
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, জেলার সিমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে মাদক দেশে প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ২টার দিকে সদর উপজেলার সিলেট-কুমিল্লা সড়কের সুলতানপুর বিএম অটো গ্যাস ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে সিএনজিসহ তাকে আটক করা হয়। পরে তাদের ব্যবহৃত সিএনজি তল্লাসী করে ৭২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।