ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সীতাকুণ্ডে বিজয় এক্সপ্রেস লাইনচ্যুত, বিকল্প লাইনে চলছে ট্রেন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৬, ২৪ সেপ্টেম্বর ২০২২
সীতাকুণ্ডে বিজয় এক্সপ্রেস লাইনচ্যুত, বিকল্প লাইনে চলছে ট্রেন
ট্রেনের বগি লাইনচ্যুত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ময়মনসিংহগামী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার সকালে উপজেলার ভাটিয়ারী স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ের অতিরিক্ত বিভাগীয় পরিবহন কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, চট্টগ্রাম থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে যাচ্ছিল বিজয় এক্সপ্রেস ট্রেনটি। সকাল ৯টা ৩৬ মিনিটে ভাটিয়ারী স্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়।

তিনি আরো বলেন, দুর্ঘটনাকবলিত ট্রেনে বেশ যাত্রী ছিলেন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেনটি দ্রুত সচল করতে কাজ করছেন আমাদের লোকজন। পাশে অন্য লাইন চালু থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!