শনিবার সকালে আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশন এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমতিয়াজ পার্শ্ববর্তী ঈশ্বরদী উপজেলার রুপপুর এলাকার অ্যাডভোকেট ইসাহাক আলীর ছেলে ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করেছেন আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার মো. জিয়াউদ্দিন।
.png)
তিনি বলেন, সকাল ৭.৫০ মিনিটে রাজশাহীগামী কমিউটার ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় দৌড়ে উঠার চেষ্টা করেন ইমতিয়াজ। এ সময় পা ফসকে ট্রেনের নিচে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে রেলওয়ে পুলিশ।