[ দেশজুড়ে ]
কুমিল্লায় বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ, যুবক গ্রেফতার
গ্রেফতারকৃত যুবক- ছবি: ডেইলি বাংলাদেশ
কুমিল্লায় বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ এবং পরবর্তীতে গোপনে ভিডিও ধারণ করে অর্থ আদায়ের অভিযোগে জাহেদ নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।
রোববার বিকেলে র্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, শনিবার রাতে নগরীর টমছমব্রিজ এলাকা থেকে জাহেদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত জাহেদ ফেনী জেলার ছাগলনাইয়া থানার বাঁশপাড়া গ্রামের আবুল বশরের ছেলে।
র্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, জাহেদ বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে একাধিকবার ধর্ষণ করেন। এ বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত কুমিল্লার বিভিন্ন হোটেলে নিয়ে তাকে ধর্ষণ করে ভিডিও ধারণ করেন তিনি। এছাড়া জাহেদ ঐ ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচারের হুমকি দিয়ে অর্থ আদায় করেন ভুক্তভোগীর কাছ থেকে। গ্রেফতারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!