ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চকলেটের প্রলোভনে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ১

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৭, ২৫ সেপ্টেম্বর ২০২২
চকলেটের প্রলোভনে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ১
প্রতীকী ছবি

নোয়াখালীর কবিরহাটতে চকলেটের প্রলোভনে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার ভুক্তভোগী কিশোরীর পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কবিরহাট থানায় এ ঘটনায় মামলা দায়ের করেন। এর আগে, গত ১৭ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত আসামির নাম বাহার উদ্দিন। তিনি উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের নুর ইসলামের ছেলে।

জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে অভিযুক্ত বাহার উদ্দিন ঐ বাকপ্রতিবন্ধী কিশোরীকে চকলেটের প্রলোভন দেখিয়ে বাড়ির পাশে ঝোপের মধ্যে নিয়ে ধর্ষণ করেন। ভুক্তভোগী প্রতিবন্ধী হওয়ায় কোনো চিৎকার করতে পারেনি।

Advertisement

কবিরহাট থানার ওসি মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার রাতে অভিযুক্ত বাহার উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে বাহারকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!