ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেয়ে আদুরীর জিম্মায় দেওয়া হলো রহিমাকে

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৭, ২৫ সেপ্টেম্বর ২০২২
মেয়ে আদুরীর জিম্মায় দেওয়া হলো রহিমাকে
রহিমা বেগম

নিখোঁজ রহিমা বেগমকে উদ্ধারের পর তার মেয়ে আদুরী খাতুনের জিম্মায় হস্তান্তর করেছে আদালত। রোববার সন্ধ্যা ৬টার দিকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক আল আমিনের কাছে জবানবন্দি দেওয়ার পর রহিমা বেগমকে হস্তান্তর করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করে বলেন, জবানবন্দি শেষে রহিমা বেগমকে চিফ মেট্রোপলিটন আদালত-৪-এর বিচারক সারোয়ার আহমেদ মামলার বাদী ও তার মেয়ে আদুরী খাতুনের জিম্মায় হস্তান্তর করেন।

রহিমার জবানবন্দি প্রসঙ্গে বাদীপক্ষের আইনজীবী আফরুজ্জামান টুটুল বলেন, ভিকটিম আদালতকে তার অপহরণের বিষয়ে বিস্তারিত বর্ণনা দিয়েছে। সেখানে তিনি উল্লেখ করেন, জমিজমা নিয়ে যাদের সঙ্গে বিরোধ ছিল মূলত তারাই তাকে অপহরণ করে চট্টগ্রামে নিয়ে যান। সেখানে থেকে তিনি ফরিদপুরে আসেন। মামলায় যাদের নাম রয়েছে তাদের মধ্যে চার-পাঁচজন অপহরণের সঙ্গে জড়িত।

Advertisement

এর আগে ফরিদপুরের বোয়ালমারী থেকে শনিবার রাতে মরিয়ম মান্নানের মা রহিমা বেগমকে জীবিত উদ্ধার করে পুলিশ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তিনি ফরিদপুরের বোয়ালমারীর কুদ্দুস মোল্লার বাড়িতে অবস্থান করছিলেন। কুদ্দুস এক সময় খুলনার জুট মিলে চাকরি করতেন এবং রহিমা বেগমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!