[ দেশজুড়ে ]
রাগ করে ছাড়লেন বাড়ি, কলাক্ষেতে মিলল নিথর দেহ
মরদেহটি উদ্ধার করে পুলিশ
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর-রঘুনাথপুর মাঠের একটি কলাক্ষেত থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম মালেকা বেগম। ৫৫ বছর বয়সী মালেকা কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা আজমপুর গ্রামের নুরুল ইসলামের স্ত্রী।
সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, সকালে কলাক্ষেতে শ্রমিকদের নিয়ে কাজ করতে যান মালিক তাবারুল ইসলাম। দুর্গন্ধ পেয়ে ভেতরে অর্ধগলিত মরদেহ দেখেন তিনি। পরে ৯৯৯-এ কল দিলে মরদেহটি উদ্ধার করে পুলিশ। মরদেহের পাশে একটি ব্যাগ পাওয়া গেছে।
.png)
ওসি আরো জানান, পারিবারিক কলহের জেরে রাগ করে মালেকা কয়েকদিন আগে বাড়ি থেকে বেরিয়ে যান বলে জানিয়েছেন স্বজনরা। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজিও করেন তারা। তিন-চারদিন আগে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!