বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল থেকে তাকে আটক করা হয়। আটক সাইফুল কক্সবাজারের চকরিয়া উপজেলার নয়াপাড়া বেতুয়া বাজার এলাকার ভেওলা মানিকচর গ্রামের আব্দুস সালামের ছেলে।
ফেনী মডেল থানায় ওসি মো. নিজাম উদ্দিন জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনে ইয়াবা বহন করছিল- এমন সংবাদে নজরদারি বাড়ান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুলের আমানত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে হানিফ পরিবহনের বাসটি এলে তল্লাশি চালানো হয়। এ সময় বাসযাত্রী সাইফুলকে আটক করা হয়। পরে তার কাছ থেকে স্কচটেপ ও টিস্যুতে মোড়ানো দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা।
.png)