[ দেশজুড়ে ]
বগুড়ায় ছুরিকাঘাতে প্রাণ গেল একজনের
ফাইল ছবি
বগুড়ার শাজাহানপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। তবে নিহতের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কৈগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের বয়স ৪৮ বছর।
স্থানীয়দের বরাত দিয়ে শাজাহানপুর কৈগাড়ী পুলিশ ফাঁড়ির এসআই রাজু কামাল জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কৈগাড়ী এলাকায় ওই ব্যক্তিকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এরপর গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
পুলিশের এ কর্মকর্তা আরো জানান, নিহতের নাম-পরিচয় শনাক্তে কাজ চলছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের ধরতে মাঠে নেমেছে পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!