ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কোমল পানীয় ভেবে কিশোরের বিষপান

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩১, ৮ অক্টোবর ২০২২
কোমল পানীয় ভেবে কিশোরের বিষপান
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

মেহেরপুরের গাংনীতে এনার্জি ড্রিংকসের বোতলে রাখা বিষ কোমল পানীয় ভেবে পান করে আব্দুল্লাহ (১৫) নামে এক কিশোর এখন মৃত্যুশয্যায়। শনিবার সকাল ১০টার দিকে নিজ বাড়িতে বিষপানের এ ঘটনা ঘটে।

কিশোর আব্দুল্লাহ গাংনী উপজেলার পলাশীপাড়া গ্রামের সিরাজ আলী পোদ্দারের ছেলে। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে গাংনী থানার তদন্ত অফিসার মনোজিৎ কুমার নন্দী বলেন, কিশোর আব্দুল্লার বাবা মাঠের জমিতে আগাছানাশক বিষ দিয়ে কিছু অংশ এনার্জি ড্রিংকসের বোতলে রেখেছিল। আব্দুল্লাহ বোতলে রাখা ওই বিষকে কোমল পানীয় ভেবে পান করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আব্দুল্লাহর শরীর থেকে বিষ বের করা হয়েছে। বর্তমানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!