ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পর্নো ভিডিও সরবরাহ, র‌্যাবের জালে ৬ যুবক

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৯, ৯ অক্টোবর ২০২২
পর্নো ভিডিও সরবরাহ, র‌্যাবের জালে ৬ যুবক
উদ্ধার করা সরঞ্জামসহ আটক ছয় যুবক

জয়পুরহাটের পাঁচবিবিতে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের অভিযোগে ছয় যুবককে আটক করেছে র‍্যাব। রোববার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-৫ এর কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান।

এর আগে, শনিবার রাত ৮টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের শালাইপুর বাজারে কয়েকটি কম্পিউটার দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার কুসুম্বা ইউনিয়নের রুনিহালী গ্রামের বাশখুর গ্রামের শাহ আলমের ছেলে জামিল হোসেন, একই গ্রামের লোকমান হোসেনের ছেলে জাকারিয়া হোসেন ওরফে জাকির, বছির উদ্দিনের ছেলে আব্দুল কাদের, রুনিহালী গ্রামের শ্রী কার্তিকের ছেলে স্বপন কুমার, ঢাকার পাড়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে রাজু হোসেন ও একই গ্রামের শাহারুল ইসলামের ছেলে শাকিল চৌধুরী।

Advertisement

র‍্যাব-৫ এর কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান জানান, শনিবার রাতে শালাইপুর বাজারে কয়েকটি কম্পিউটার দোকানে অভিযান চালিয়ে ছয় যুবককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি কম্পিউটার মনিটর, চারটি সিপিইউ, একটি ল্যাপটপ, আটটি হার্ডডিস্ক, চারটি কিবোর্ড, ছয়টি মাউস, ছয় সেট বিভিন্ন ক্যাবল, সাতটি মোবাইল, ১৩টি সিমকার্ড, সাতটি মেমোরি কার্ড ও ৩৭টি পেনড্রাইভ উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!