ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৭, ১৪ অক্টোবর ২০২২
সিলেটে ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার
গ্রেফতার নাবিল রাজা- ছবি: সংগৃহীত

সিলেটে ধর্ষণ মামলায় নাবিল রাজা চৌধুরী নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার নগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নাবিল সুনামগঞ্জের হরিনাপাটি গ্রামের ফরহাদ রাজা চৌধুরীর ছেলে। তিনি সিলেট নগরীর জালালাবাদ আবাসিক এলাকার ৪৭/১০ নম্বর বাসার ভাড়াটিয়া ও মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক।

র‌্যাব-৯ এর সিনিয়র এএসপি আফসান আল আলম জানান, ২৩ আগস্ট বান্ধবীর ভাইকে রক্ত দেওয়ার নামে নগরীর পাঠানটুলা এলাকার একটি আবাসিক হোটেলে দুই তরুণীকে গণধর্ষণ করা হয়। এতে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে চিকিৎসা নেন ভুক্তভোগী দুই তরুণী। পরে ২৮ আগস্ট জালালাবাদ থানায় মামলা করেন তারা। মামলায় ছাত্রদল নেতা নাবিলসহ ছয়জনকে আসামি করা হয়।

Advertisement

এএসপি আফসান আল আলম আরো জানান, নাবিলের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ধর্ষণ, ছিনতাই, অস্ত্র, বিস্ফোরক, মাদকসহ ৪১টি মামলা রয়েছে। সর্বশেষ গত বছরের ১৯ এপ্রিল নগরীর সুবিদবাজার বনকলাপাড়া এলাকা থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!