ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে ছাত্রী সংস্থার ৬ কর্মী আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৪, ১৫ অক্টোবর ২০২২
লক্ষ্মীপুরে ছাত্রী সংস্থার ৬ কর্মী আটক
আটক ছয় কর্মীকে লক্ষ্মীপুর সদর মডেল থানায় নেয়া হচ্ছে

লক্ষ্মীপুরে শিবিরের ছাত্রী সংস্থার ছয় কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকার রেহানউদ্দিন ভূঁইয়া সড়কের একটি বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন। তবে তাদের নাম-পরিচয় জানায়নি পুলিশ। তারা সবাই পৌর শহরের বাসিন্দা।

ওসি মোসলেহ উদ্দিন জানান, রেহানউদ্দিন ভূঁইয়া সড়কের একটি বাড়িতে গোপন বৈঠকের প্রস্তুতি নিচ্ছিল শিবিরের ছাত্রী সংস্থার কর্মীরা- এমন সংবাদে অভিযান চালিয়ে ছয় কর্মীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআর/এমআরকে/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!