[ দেশজুড়ে ]
সেতুর পাশে বস্তায় পেঁচানো নবজাতকের লাশ
ফাইল ছবি
গাজীপুর মহানগরীর কড্ডা সেতুর পাশে সিমেন্টের বস্তায় পেঁচানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাসন থানার ওসি মালেক খসরু খান।
তিনি জানান, কড্ডা সেতুর পাশে সিমেন্টের বস্তায় পেঁচানো নবজাতকের লাশটি দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
.png)
ওসি আরো জানান, কে বা কারা নবজাতকের লাশটি ফেলে গেছে তা এখনো জানা যায়নি। নবজাতকটি একদিন বয়সী বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!