ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলায় ধরা খেলেন আসামি

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৭, ১৮ অক্টোবর ২০২২
চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলায় ধরা খেলেন আসামি
গ্রেফতার আসামি সুজন ইসলাম

জয়পুরহাটের কালাই উপজেলার দুধাইল এলাকায় সারোয়ার হোসেন হত্যা মামলার প্রধান আসামি সুজন ইসলামকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত সুজন ইসলাম কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বিয়ালা গ্রামের মৃত সোবহানের ছেলে।

মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে জয়পুরহাট র‍্যাব ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, ২০২০ সালের ১৯ জুন কালাই উপজেলার দুধাইল এলাকার ওসমান আলীর ছেলে সারোয়ার হোসেন বাসা থেকে বের হয়ে যান। এরপর দুইদিন ধরে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরবর্তীতে ২১ জুন একই এলাকার একটি জমির পাশে সারোয়ারের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হলেও কালাই থানা পুলিশ মামলার কোনো সুরাহা করতে পারেনি। পরে মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করা হয়।

Advertisement

পরে ওই মামলায় সিআইডির তদন্তে অভিযুক্ত সুজন ইসলামের নাম উঠে আসে। সুজন ওই মামলার অন্যতম অভিযুক্ত এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তথ্য-প্রযুক্তির সহায়তায় চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলায় অভিযুক্ত সুজনের অবস্থান শনাক্ত করে র‍্যাব। মঙ্গলবার বিকেলে কালাই উপজেলার বেয়ালা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে তাকে জয়পুরহাট সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: আসামি কালাই
লিংক সফলভাবে কপি হয়েছে!