মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে উখিয়ার পালংখালী তাজনিমারখোলা ক্যাম্প-১৯ ব্লক-এ/১০ এর একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত সৈয়দ হোসেন একই ক্যাম্পের জমিল হোসেনের ছেলে।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. ফারুক আহমেদ বলেন, রাতে ক্যাম্পের একটি দোকানের সামনে বসে ছিলেন সৈয়দ হোসেন। এ সময় তার ওপর এলোপাতাড়ি হামলা চালায় পাঁচ-ছয়জনের দুর্বৃত্ত দল। একপর্যায়ে তাকে গলা কেটে হত্যা করা হয়। পরে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেন এপিবিএন সদস্যরা।
.png)