মেঘনায় অভিযান, সাড়ে ৩ লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার
নারায়ণগঞ্জ আড়াইহাজারে সরকারি নিষেধ অমান্য করে ইলিশ মাছ শিকারের দায়ে মেঘনা নদীতে অভিযান চালিয়ে সাড়ে ৩ লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তারের নেতৃত্বে মেঘনা নদীর বিশনন্দী, চৈতনকান্দা, টৈটিয়া, দয়াকান্দা, খাগকান্দা, কালাপাহাড়িয়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, খাগকান্দা নৌ-পুলিশ ফাড়িঁর ইনচার্জ মোর্শেদ, সহকারী মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ। অভিযানে সহযোগিতা করেন খাগকান্দা নৌপুলিশ ফাড়িঁ, আনসার ও থানা পুলিশ।
.png)
আরো পড়ুন >>> ৭ দিনে মধুমতি সেতুতে টোল ২৩ লাখ টাকা
সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, সকালে ম্যাজিস্ট্রেট পান্না আক্তারের নেতৃত্বে অভিযান শুরু হয়। এই সময় সাড়ে ৩ লাখ মিটার কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ উদ্ধার করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে জেলেরা পালিয়ে যায়। পরে উদ্ধারকৃত কারেন্ট জাল বিশনন্দী ফেরিঘাটে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয় এবং ইলিশগুলো স্থানীয় এতিমখানায় দিয়ে দেওয়া হয়। অভিযান প্রতিদিন চলবে।