আটককৃত আরিফের কাছ থেকে একটি ওয়ান শুটারগান বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় আরেক সন্ত্রাসী পালিয়ে গেছে। মো. আরিফ মিয়া রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নে বহলাডাঙ্গা গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে পাংশা মডেল থানার ওসি মো. মাসুদুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় বহলাডাঙ্গা গ্রামের রুকু বিশ্বাসের মেহগনি বাগানের পাশের একটি কুঁড়েঘর থেকে মো. আরিফকে আটক করা হয়। এ সময় তার সহযোগী কৌশলে পালিয়ে যায়। আরিফের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। আরেক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
.png)