শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে শুরু হয় পদ্মা নদীবেষ্টিত ও আশপাশের ইউনিয়নগুলোর জেলে ও এলাকার লোকজনদের নিয়ে উপজেলার বড়কান্দি ইউনিয়নের খলিফাকান্দি এলাকার খলিফাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দেশের জাতীয় খেলা ‘হাডুডু’সহ বিভিন্ন খেলার আয়োজন করা হয়।
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান সোহেল এ উদ্যোগ নিয়েছেন। এ সময় মানুষের ঢল নামে। ঢোল-মাইক বাজিয়ে আনন্দ উল্লাস করেন তারা। এই উদ্যোগ ইতিবাচক সাড়া ফেলবে জানায় প্রশাসন।
.png)
ইউএনও কামরুল হাসান সোহেল বলেন, আমরা সারা-দিনরাত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালাচ্ছি। জেলেদের আটক করে জেল-জরিমানা করছি। এছাড়া প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে। তবুও কিছু অসাধু জেলে নদীতে জাল ফেলে মাছে ধরার চেষ্টা করছে। তাই মা ইলিশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ জেলে ও জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিরা এবং এলাকার লোকজন নিয়ে হাডুডু খেলার আয়োজন করা হয়। পাশাপাশি গ্রাম্য ঐতিহ্য হাঁড়ি ভাঙা, হাঁস খেলা, গ্লোব নিক্ষেপ খেলাসহ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থাপক ও অতিথিরা জেলেদের নদীতে জাল ফেলে মাছ না ধরার ব্যাপারে সতর্ক করেন।
জেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার কর্মকার বলেন, আমরা মা ইলিশ সংরক্ষণে অভিযান পরিচালনা করে যাচ্ছি। ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত অভিযান চলবে। জেলা-উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ, থানা পুলিশ অভিযান পরিচালনা করছেন।
তিনি আরো বলেন, জেলায় ২৫ হাজার ৫৮ জন নিবন্ধিত জেলে আছেন। এদের মধ্যে ১৯ হাজার জেলেকে ৪৭৫ টন চাল দেওয়া হচ্ছে। প্রতি জেলে ২৫ কেজি করে চাল পাচ্ছে।